Header Ads

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

তামিমের অধীনে খেলে মজা পান নাঈম

 

তামিমের অধীনে খেলে মজা পান নাঈম ক্রীড়া প্রতিবেদক তামিমের অধিনায়কত্বে ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে গত মৌসুমে প্রথমবার বরিশালকে বিপিএল শিরোপার স্বাদ দিয়েছিলেন তামিম ইকবাল। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান করে হয়েছিলেন সেরা ক্রিকেটারও। ব্যাটিংয়ের পাশাপাশি টুর্নামেন্টে সেরা হওয়ার পেছনে তামিমের নেতৃত্বও ভূমিকা রেখেছিল। এবারও বরিশাল খেলবে তামিমের নেতৃত্বে। স্বাভাবিকভাবেই এবারও তামিমের বরিশালের চোখ শিরোপাতেই থাকবে, জানিয়েছেন দলটির স্পিনার নাঈম হাসান। সঙ্গে তামিমের নেতৃত্বের প্রশংসাও করেছেন নাঈম। নাঈম এর আগে বরিশালে খেলেছেন ২০২১-২২ সালে। সেই মৌসুমে বরিশালের নেতৃত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে।

 গত মৌসুমে নাঈম খেলেছেন সিলেটে। বিপিএলে এর আগে তামিমের অধীনে খেলেননি নাঈম। এবারই সেই অভিজ্ঞতা হতে যাচ্ছে। তামিম দেশের ক্রিকেটের প্রতিষ্ঠিত একজন অধিনায়ক। বিপিএলে তামিমের অধীনে না খেললেও তামিমের অধিনায়কত্ব সম্পর্কে ভালোই ধারণা আছে এই স্পিনারের। সেই ধারণা থেকে হয়তো নাঈম বলেছেন, ‘ওনার(তামিম) সঙ্গে আগেও খেলেছি সিনিয়র, ওনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিলেন, তখনো ছিল (মজা)। উনি টিমে থাকলে সব সময় আলাদা সাপোর্ট পাওয়া যায়।’ সংবাদমাধ্যমে কথা বলছেন নাঈম হাসান সর্বশেষ জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। এই টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ফিফটি করেন দুটিতে।


 একটিতে খেলেছেন ৯১ রানের ইনিংস। তামিমের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে নাঈমও এই টুর্নামেন্টের প্রসঙ্গ তুলেছেন, ‘তামিম ভাই তো আল্লাহর রহমতে ভালো ব্যাটিং করছেন। এনসিএলেও দেখেন, তামিম ভাই চারটা ম্যাচ খেললেন, দুইটা বড় স্কোর করলেন। একটায় অপরাজিত ছিলেন। উনি আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছেন।’ বিপিএলে পাকিস্তানি ইজাজের কাছ থেকে শেখার অপেক্ষায় আকবর এবারও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বরিশালের, নাঈমদের প্রস্তুতিও সেই লক্ষ্যেই, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমরা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, এখন সবাই ওই চিন্তাভাবনায় আছে। দলটাকে যত তাড়াতাড়ি গোছানো যায়। আমরা তো সবাই একসঙ্গে খেলি। আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো।’ এবারের বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ বরিশাল এবার অনেকটা পুরোনো দল নিয়েই খেলবে। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞদের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া এবার তারা দলে নিয়েছে তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন ও রিশাদ হোসেনকে। ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মিরপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল।


শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট পাকিস্তান


 ৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট পাকিস্তান খেলা ডেস্ক আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ২২: ৪৭ ৫ উইকেট পেয়েছেন প্যাটারসন ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টে একবারও ৫ উইকেট নেই। ডিসেম্বরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে সেই খাতা খুলেছেন ড্যান প্যাটারসন। পরের টেস্টের প্রথম ইনিংসে আজ পাকিস্তানের বিপক্ষে আবারও ৫ উইকেটের দেখা প্যাটারসনের। ডানহাতি এই পেসারের ৫ উইকেট আর অভিষিক্ত পেসার করবিন বশের ৪ উইকেটে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৮২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে। টেম্বা বাভুমার দল পিছিয়ে ১২৯ রানে। 

প্যাটারসন আজ আউট করেছেন সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম ও সালমান আগাকে। অর্থাৎ পাকিস্তান দলের বেশির ভাগ মূল ব্যাটসম্যানই তাঁর বলে ফিরেছেন। শান মাসুদের দল অবশ্য ভালো শুরুর ইঙ্গিতই দিয়েছিল। ওপেনিং জুটিতে অধিনায়ক মাসুদ ও সাইম তোলেন ৩৬। সেই জুটি ভাঙে অভিষিক্ত বশের আন্তর্জাতিক ক্রিকেটে করা প্রথম বলে মাসুদ ক্যাচ দিয়ে ফিরলে। শান মাসুদের দল শেষ ৬ উইকেট হারায় ৭৪ রানেএএফপি বিনা উইকেটে ৩৬ রান করা পাকিস্তান স্কোরবোর্ডে ৫৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। শান মাসুদের পর একে একে আউট হন সাইম (১৭), বাবর (৪) ও সৌদ শাকিল (১৪)। ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে না থাকা বাবর আজ দলে ফিরে আবারও ব্যর্থ হয়েছেন। 

এ নিয়ে টেস্টে টানা ১৯ ইনিংস ফিফটিহীন থাকলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান। সাকিব কতটা ‘অন্যায়’ করেছেন, জানেন না মাহমুদ তবে চতুর্থ উইকেটের পতনের পর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের হাল ধরেন কামরান। গড়েন ৮১ রানের জুটি। কামরান ৫৪ রান করে আউট হওয়ার পর আবার ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শান মাসুদের দল শেষ ৬ উইকেট হারায় ৭৪ রানে, যেখানে শেষ উইকেট জুটিতেই আসে ২২ রান। ২ উইকেট নিয়েছেন খুররম শেহজাদএএফপি শেষ বিকেলে পাকিস্তান তুলে নিয়েছে টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও ট্রিস্তান স্টাবসের উইকেট। ৪৭ রানে অপরাজিত আছেন এইডেন মার্করাম, ৪ রানে বাভুমা। খুররম শেহজাদ নিয়েছেন ২ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান ১ম ইনিংস: ২১১ (কামরান ৫৪, রিজওয়ান ২২; প্যাটারসন ৫/৬১, বশ ৪/৬৩) দক্ষিণ আফ্রিকা ১ ইনিংস: ৮২/৩ (মার্করাম ৪৭*, বাভুমা ৪*; ২/২৮, ১/৩৬)


শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ভারত না পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে টানাটানিতে জিতল কোন দল

 


ভারত
না পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে টানাটানিতে জিতল কোন দলপাকিস্তান বলেছে, তাহলে ভবিষ্যতে পাকিস্তানও ভারতে দল পাঠাবে না। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের এই অচলাবস্থার অবসান ঘটেছে। আইসিসি বলেছে ২০২৭ পর্যন্ত দুই প্রতিবেশী দেশ একে অপরের দেশে খেলতে যাবে না। নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

আপাতদৃষ্টিতে মনে হতে পারে ভারত, পাকিস্তান দুই দেশই জিতেছে। পাকিস্তানে দল না পাঠানোর বিষয়ে ভারতের অনড় অবস্থান বজায় থাকছে। আবার পাকিস্তান শুরুতে হাইব্রিড মডেলে রাজি না হলেও শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। উল্টো দিকে পাকিস্তানও সামনের টুর্নামেন্টগুলোতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছে। এমনকি আইসিসি থেকে বাড়তি একটি টুর্নামেন্ট আয়োজনের স্বত্বও পেয়েছে।

কিন্তু আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার পর দুই দেশের ক্রিকেট মহলে জয়ের অনুভূতি কোথায় বেশি?ভারতের বার্তা সংস্থা পিটিআই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তিনজন সাবেক ক্রিকেটারের এই বক্তব্যে একটি বিষয় কমনচ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থার মধ্যে বিসিসিআইয়ের সঙ্গে লড়াইয়ে পিসিবিই জিতেছে। কীভাবে জিতেছে, সেটা বোঝাতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘আমি মনে করি পিসিবি বুদ্ধিমানের মতো কাজ করেছে। তাড়াহুড়ো করে কিছু করার পরিবর্তে এবং আইসিসি অন্যান্য দেশের কাছ থেকে বিচ্ছিন্নতার মুখোমুখি হওয়ার পরিবর্তে একটি সমাধান বেছে নিয়েছিল। যেখানে আমি বিশ্বাস করি যে পিসিবি বিসিসিআইয়ের চেয়ে বেশি লাভ করেছে।বিসিসিআই খুবই শক্তিশালী আর্থিকভাবে প্রভাবশালী। 

তবে গত বছরের এশিয়া কাপের মতো বছর কঠোর অবস্থান নিতে পারেনি তারা। এখানে মূল অর্জন হচ্ছে আমরাই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক এবং সামনের আইসিসি টুর্নামেন্টে ভারতে যেতে হবে না।ইকবাল কাশিম, পাকিস্তানের সাবেক ক্রিকেটারআইসিসির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান ভারতের টুর্নামেন্টগুলোতে হাইব্রিড মডেল কার্যকর থাকবে সামনের চারটি আসরে। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ২০২৮ নারী টিটোয়েন্টি বিশ্বকাপের আয়োজক। আর বিসিসিআই আয়োজক ২০২৫ নারী বিশ্বকাপ ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপের। তবে ২০২৮ নারী টিটোয়েন্টি বিশ্বকাপ নতুন করে যুক্ত হয়েছে, যা চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে রাজি হওয়ার বিনিময়ে দেওয়া হয়েছে।মিয়াঁদাদ এটিকে জয় উল্লেখ করে বলেছেন, ‘পাকিস্তান অনেক দিন পর বড় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। 

ভারতকে এই বার্তাটা দিতে পেরেছে যে আমাদের দেশে না এলে আমরাও যাব না।পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মঈন খান আরেক সাবেক অধিনায়ক মঈন খানও আইসিসির সিদ্ধান্ত পিসিবির জন্য ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন, ‘পাকিস্তান (চ্যাম্পিয়নস ট্রফির বাইরেও) আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে। এটাও পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো খবর।পাকিস্তানের হাতেই আয়োজক স্বত্ব থাকছে। তারা শুরুতে হাইব্রিড মডেলের বিরুদ্ধে বললেও শেষ পর্যন্ত মানতে হয়েছে। তবে পাকিস্তান খালি হাতে ফেরেনি

।আকাশ চোপড়া, ভারতের সাবেক ক্রিকেটার২০২৩ সালে ভারতের চাওয়ায় এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। তবে ওই বছরই পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বিনা শর্তে। এবার তেমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটায় খুশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল কাশিমও, ‘বিসিসিআই খুবই শক্তিশালী আর্থিকভাবে প্রভাবশালী। তবে গত বছরের এশিয়া কাপের মতো বছর কঠোর অবস্থান নিতে পারেনি তারা। এখানে মূল অর্জন হচ্ছে আমরাই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক এবং সামনের আইসিসি টুর্নামেন্টে ভারতে যেতে হবে না।ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও পাকিস্তানের ক্ষতি হয়নি বলে মনে করেন


নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘পাকিস্তানের হাতেই আয়োজক স্বত্ব থাকছে। তারা শুরুতে হাইব্রিড মডেলের বিরুদ্ধে বললেও শেষ পর্যন্ত মানতে হয়েছে। তবে পাকিস্তান খালি হাতে ফেরেনি।২০২৫ সালের ফেব্রুয়ারিমার্চে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আইসিসি জানিয়েছে, হাইব্রিড মডেলের বেলায় আয়োজক বোর্ড নিরপেক্ষ ভেন্যু প্রস্তাব করবে, আইসিসি অনুমোদন করবে। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির জন্য দুবাইয়ের পাশাপাশি কলম্বোর কথা ভাবছে।

Comments System

Disqus Shortname

Blogger দ্বারা পরিচালিত.